ঢাকা
logo
প্রকাশিত : January 16, 2025

বাঁধভাঙা উল্লাসে মেতেছেন ফিলিস্তিনিরা

ফিলিস্তিনে ১৫ মাসের ইসরায়েলি বর্বরতার পর এলো যুদ্ধবিরতির ঘোষণা। কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বুধবার দোহায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে চুক্তি করেছে হামাস ও নেতানিয়াহু প্রশাসন। এমন খবরে পুরো ফিলিস্তিন উপত্যকাজুড়ে চলছে বাসিন্দাদের উল্লাস।

যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস-ইসরায়েল— মধ্যস্ততাকারীদের এই সুসংবাদ প্রকাশের সাথে সাথে রাস্তায় নামেন গাজাবাসী। খান ইউনিসসহ পুরো গাজায় চলছে উল্লসিত জনতার উৎসব। দেয়া হচ্ছে বিভিন্ন স্লোগান। নেচে গেয়ে দিনটি উপভোগ করছে শিশুরাও। পোড়ানো হচ্ছে আতশবাজিও।

এর আগে, বাংলাদেশ সময় বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির চুক্তির বিষয়টি জানান, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি। ঘোষণায় তিনি বলেছেন, হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি করেছে। ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদিত চুক্তিটি রোববার থেকে কার্যকর হবে।

যদিও কাতারের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার আগেই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার বরাত দিয়ে যুদ্ধবিরতির সংবাদ প্রকাশ করে গণমাধ্যমগুলো। মূলত এর পর থেকেই উচ্ছ্বাসে ভেঙে পড়েন ফিলিস্তিনের নাগরিকরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram