ঢাকা
logo
প্রকাশিত : January 12, 2025

ইয়েমেনে পেট্রল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

ইয়েমেনের আল-বায়দা প্রদেশে একটি পেট্রল পাম্পের জ্বালানি সংরক্ষণ ট্যাংক বিস্ফোরিত হয়ে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন।

দেশটির চিকিৎসা কর্মী ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে রোববার (১২ জানুয়ারি) এ খবর জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটির জাহের জেলার পেট্রল পাম্পটির প্রাঙ্গণেই ট্যাংকটি ছিল। শনিবারের (১১ জানুয়ারি) এ শক্তিশালী বিস্ফোরণে পেট্রল পাম্প ও সংলগ্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে নিহত হয়েছেন আটজন আর আহত হয়েছেন আরও ৫০ জন।

বিস্ফোরণের সময় পেট্রল পাম্পটিতে অনেক মানুষ ছিলেন। বিস্ফোরণের পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো এলাকাজুড়ে আগুন জ্বলতে থাকে।

আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram