ঢাকা
logo
প্রকাশিত : January 12, 2025

লস অ্যাঞ্জেলসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দেশটি স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) লস অ্যাঞ্জেলসের কাউন্টি বিষয়টি নিশ্চিত করেছেন।

এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলস কাউন্টি মেডিকেল এক্সামিনার বা করোনারে কার্যালয় দাবানলে মৃতদের একটি তালিকা প্রকাশ করেছে। তবে তালিকায় মৃতদের বিস্তারিত পরিচয় বা বিবরণ দেওয়া হয়নি।

এতে বলা হয়েছে, দাবানলের কারণে প্যালিসেডস ফায়ার জোনে ৫ জন এবং ইটন ফায়ার জোনে ১১ জন নিহত হয়েছেন।

বর্তমানে দাবানলটি দিক পরিবর্তন করে লস অ্যাঞ্জেলসের উত্তর-পূর্বে নতুন এলাকার দিকে আগুন ছড়াচ্ছে। এমন অবস্থায় ম্যান্ডেভিলের দিকে অগ্রসর হওয়ায় সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে আশপাশের এলাকার বাসিন্দাদের। ঘর ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরও ১ লাখ ৬৬ হাজার মানুষকে।

আবহাওয়াবিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট অ্যাকুওয়েদারের দেওয়া তথ্য অনুযায়ী, এই দাবানলে এখন পর্যন্ত ১৩৫ থেকে ১৫০ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। আর দাবানলে মানুষ শুধু ঘরবাড়িই হারাননি; লাখ লাখ বাসাবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। কালো ধোঁয়ায় দূষিত হয়েছে বাতাস। এতে শারীরিক ঝুঁকির মধ্যে পড়েছেন মানুষজন।

আগুন দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। আকাশ থেকে ছিটানো হচ্ছে পানি ও অগ্নি নির্বাপক রাসায়নিক।

তবে শনিবার থেকে আবার বাড়তে শুরু করেছে বাতাসের তীব্রতা। বুধবার পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।

লস অ্যাঞ্জেলেসে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ হচ্ছে ‘সান্তা অ্যানা’ নামের ঝড়ো বাতাস। গত শুক্রবার রাত থেকে এই বাতাস অনেকটা কমে এসেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram