ঢাকা
logo
প্রকাশিত : January 9, 2025

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু, মোদির শোকবার্তা

ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুমালা পাহাড়ে অবস্থিত বিখ্যাত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে বৈকুণ্ঠ একাদশী উৎসবে পদদলিত হয়ে অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। মূলত টিকিটের জন্য ভিড় করলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দর্শনার্থীরা প্রায় ২ হাজার বছরের পুরনো মন্দিরে প্রবেশের টোকেন পেতে বুধবার সকাল থেকেই সারিবদ্ধ হতে শুরু করে এবং ভিড়ে ধাক্কাধাক্কিতে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ‘বৈকুণ্ঠদ্বার’ দর্শনের জন্য টিকিট সংগ্রহের হুড়োহুড়ি পড়ে গিয়েছে দর্শনার্থীদের মধ্যে। মন্দির চত্বরে টিকিটের জন্য রীতিমতো মারপিট করছেন শত শত ভক্ত। পুলিশ এবং স্বেচ্ছাসেবকেরা অনেক চেষ্টা করেও সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না।

এ ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে মোদি বলেন, তিরুপতি মন্দিরে পদদলনের ঘটনায় মর্মাহত। প্রিয়জনদের হারানোদের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। অন্ধ্রপ্রদেশ সরকার ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সাহায্য করছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও শোকপ্রকাশ করে এক্সে লিখেন, তিরুপতি মন্দিরে পদদলনের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনা করি।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি কংগ্রেস কর্মীদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এগিয়ে আসার আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram