ঢাকা
logo
প্রকাশিত : January 9, 2025

ম্যালেরিয়ার চিকিৎসায় সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গ্লুকোজ-৬-ফসফেট ডিহাইড্রোজেনেস ঘাটতির (জি৬পিডি) পরীক্ষা প্রাক-যোগ্যতার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স (পি.ভিভ্যাক্স)- এর সংক্রমণের পুনরাবৃত্তি রোধে বিশ্ব-স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত চিকিৎসা নিরাপদে দিতে সাহায্য করবে।

জি৬পিডি পরীক্ষার প্রাক-যোগ্যতা পি.ভিভ্যাক্স ম্যালেরিয়া চিকিৎসার সুবিধার্থে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত। কেননা, প্রতি বছর প্রায় ৫ লাখ মানুষ ম্যালেরিয়ায় মারা যায়, যার বেশিরভাগই শিশু।

ডিসেম্বরের শুরুতে পি.ভিভ্যাক্স ম্যালেরিয়ার অ্যান্টি-রিল্যাপস চিকিৎসার জন্য দুটি নতুন ট্যাফেনোকুইন পণ্যের প্রাক-যোগ্যতার পরপরই এই পরীক্ষার প্রাক-যোগ্যতা দেওয়া হলো।

জি৬পিডি ঘাটতি একটি জেনেটিক অবস্থা। বিশ্বের ৫০০ মিলিয়নেরও বেশি মানুষ এতে প্রভাবিত। তবে বেশিরভাগ মানুষই তাদের জি৬পিডি ঘাটতি সম্পর্কে অবগত নয়।

উল্লেখ্য, পি.ভিভ্যাক্স ম্যালেরিয়ার সংক্রমণ ইউরোপীয় অঞ্চল ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনের সব অঞ্চলেই সংক্রমণ ছড়িয়েছে। ২০২৩ সালে প্রায় ৯২ লাখ মানুষ এতে আক্রান্ত হয়েছে। পি.ভিভ্যাক্স হল সাব-সাহারান আফ্রিকার বাইরের বেশিরভাগ দেশে প্রভাবশালী ম্যালেরিয়া পরজীবী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram