ঢাকা
logo
প্রকাশিত : January 6, 2025

জার্মান ভিসা আবেদনের ক্ষেত্রে ‘প্রশাসনিক বিপ্লব'

বিশ্বের বিভিন্ন দেশ থেকে জার্মানিতে পড়াশোনা, কাজ অথবা পরিবারের সঙ্গে বাড়ানোর জন্য আসতে চাওয়া ব্যক্তিদের ভিসা আবেদনের জন্য চালু হয়েছে নতুন পোর্টাল৷

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা আবেদনের জন্য সম্প্রতি একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে৷ এই উদ্যোগকে ‘আসল, প্রশাসনিক বিপ্লব' বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক৷

পোর্টালটি দেখুন এই লিংকে: https://digital.diplo.de/visa

এই ২৮ রকমের ভিসার ক্যাটাগরি থেকে সঠিক ধরনের ন্যাশনাল ভিসা বেছে নিতে পারেন আবেদনকারীরা৷

বিশ্বের মোট ১৬৭টি স্থানে রয়েছে জার্মান ভিসা কেন্দ্র৷ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই সব কেন্দ্রের জন্যেই চালু হলো এই পোর্টাল৷

এমন পরিবর্তন ‘বহু দিন ধরে প্রতীক্ষিত ছিল’, জানান পররাষ্ট্রমন্ত্রী৷ নতুন ব্যবস্থার প্রশংসাও করেন আনালেনা বেয়ারবক৷

তিনি বলেন, প্রতিবছর জার্মানিতে অন্তত চার লাখ দক্ষ কর্মীর ঘাটতি থাকে৷ এমন সময়ে সবচেয়ে দক্ষ কর্মীদের আগমনকে জটিল করে দীর্ঘ হাতেলেখা কাগজের আবেদনে সীমিত রাখার প্রয়োজন নেই৷ জার্মানির মতো অভিবাসনের গন্তব্য রাষ্ট্রের জন্য দরকার এমন ভিসা ব্যবস্থা, যা ‘আধুনিক, ডিজিটালবান্ধব ও নিরাপদ’।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram