ঢাকা
logo
প্রকাশিত : January 2, 2025

ট্রাম্পের হোটেলের লবিতে টেসলার সাইবার ট্রাকে বিস্ফোরণ, নিহত ১

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের লবিতে টেসলার একটি সাইবার ট্রাকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বুধবার (১ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি, সিএনএন।

এতে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও সাতজন। পুলিশ জানায়, স্থানীয় সময় বুধবার বিস্ফোরণের পর আগুন ধরে যায় ট্রাকটিতে। এতে গাড়ির ভেতরে থাকা একজন নিহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এরইমধ্যে ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে এফবিআই। নিউ অরলিন্সে গাড়ি হামলার সঙ্গে লাস ভেগাসের ঘটনার কোনো যোগসাজশ রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থাটি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram