ঢাকা
logo
প্রকাশিত : December 31, 2024

হাঙ্গরের আক্রমণে প্রাণ গেল ইতালিয়ান পর্যটকের

হাঙ্গরের আক্রমণে প্রাণ হারিয়েছেন ইতালির এক পর্যটক। স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) মিশরের লোহিত সাগরের তলদেশে প্রাণ হারিয়েছেন তিনি। এক প্রতিবেদনে জার্মান সংবাদমাধ্যম ডয়েচ ভেলে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন সুইমিং অঞ্চলের বাইরে হাঙ্গরের কবলে পড়েছিলেন আরেক পর্যটক। তিনি প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, মিশরের পর্যটন শহর মার্সা আলমের উত্তর অংশে হাঙ্গরের আক্রমণে প্রাণ হারান ইতালির ওই পর্যটক। ওই স্থানটি ডুবুরি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। সুইমিং অঞ্চলের বাইরে সমুদ্রের তলদেশে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ডয়েচ ভেলে জানিয়েছে হতাহত দুই পর্যটকই ইতালির নাগরিক। তবে তাদের নাম প্রকাশ করেনি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়। নিহত ৪৮ বছর বয়সী ওই ব্যক্তিটি রোমের বাসিন্দা। এছাড়া আহত পর্যটক ইতালির নাগরিক ছিলেন, তার বয়স ৬৯ বছর। তাকে ঘালিব বন্দর এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে মিশরের কর্তৃপক্ষ। এ দুর্ঘটনার পর মার্সা আলমের সুইমিং অঞ্চলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ঘটনার মূল কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram