ঢাকা
logo
প্রকাশিত : December 25, 2024

কাজাখস্তানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান কাজাখস্তানের আক্তাও বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৭২ যাত্রী ছিলেন বলে জানিয়েছে দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (২৫ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে ঘন কুয়াশার কারণে এটি বিকল্প রুটে চলছিল এবং সে সময় দুর্ঘটনার কবলে পড়ে।

কাজাখস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী কিছু আরোহী জীবিত রয়েছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী কাজ করছে।

আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

কাজাখস্তানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিমানটিতে ১০৫ যাত্রী এবং পাঁচ ক্রু সদস্য ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram