ঢাকা
logo
প্রকাশিত : December 22, 2024

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮

ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ১৩ জন। শনিবার (২১ ডিসেম্বর) মিনাস জেরাইস প্রদেশে হয় এ দুর্ঘটনা। খবর রয়টার্স।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৪৫ জন যাত্রী নিয়ে সাও পাওলো থেকে রওয়ানা হয়েছিল বাসটি। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় হাইওয়ে দিয়ে যাওয়ার সময়, একটি চাকার হাওয়া বেরিয়ে যায়। সেসময়, নিয়ন্ত্রণ হারিয় ফেলেন চালক। মুখোমুখি সংঘর্ষ হয় উল্টো দিক থেকে আসা ট্রাকের সাথে। একটি প্রাইভেট কারের সাথেও ধাক্কা লাগে বাসটির।

দুর্ঘটনার খবর পেয়ে, দ্রুত উদ্ধার অভিযানে যোগ দেন ফায়ার সার্ভিস কর্মীরা। হাসপাতালে নেয়া হয় আহতদের। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ব্রাজিলের পরিবহন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram