ঢাকা
logo
প্রকাশিত : December 21, 2024

জার্মানিতে মার্কেটে ভিড়ের মধ্যে গাড়িচাপায় নিহত ২, আহত ৬৮

জার্মানিতে একটি ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে গাড়িচাপার ঘটনায় এক শিশুসহ কমপক্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬৮ জন। যারমধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২০ ডিসেম্বর) দেশটির মাগডেবার্গ শহরে ঘটেছে এই ঘটনা ঘটে। খবর রয়টার্স।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, পেশায় চিকিৎসক ৫০ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি সৌদি আরবের নাগরিক।

প্রথামিকভাবে ধারণা, ওই ব্যক্তি একাই চালিয়েছে হামলা। তবে এখনও হামলার কারন জানা যায়নি। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ আগামীকাল দুর্ঘটনার অঞ্চলটি পরিদর্শন করবেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরবসহ বিভিন্ন দেশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram