ঢাকা
logo
প্রকাশিত : December 16, 2024

ফ্রান্সে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর ডানকির্কে বন্দুকধারীর হামলায় মোট ৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন নিরাপত্তা কর্মী ও দুইজন অভিবাসী রয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়া।

প্রতিবেদনে বলা হয়, হামলার সময় পুলিশের কাছে আত্মসমর্পণ করা ২২ বছর বয়সী একজন যুবকও নিহত হয়েছেন। মৃত্যুর পূর্বে এ ঘটনার দায় স্বীকার করেছেন ওই যুবক। তিনি মোট পাঁচজনকে হত্যার দায় স্বীকার করেন। এ ঘটনায় পুলিশ তার গাড়ি থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

ডানকির্ক শহরের কাছে লুন-প্লেজ এলাকাটি শরণার্থী শিবির হিসেবে পরিচিত। ফ্রান্সের উত্তর উপকূলে অবস্থিত এই শরণার্থী শিবিরে অনেকদিন ধরে অভিবাসীরা আশ্রয় নিচ্ছেন। হত্যার এই ঘটনায় ফ্রান্স সরকার এখনো কোনও মন্তব্য করেনি। ডানকির্কের মেয়র প্যাট্রিস ভারগ্রিয়েট এই ঘটনাটিকে বেদনাদায়ক হিসেবে বর্ণনা করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram