ঢাকা
logo
প্রকাশিত : December 14, 2024

উত্তাল জর্জিয়ায় প্রেসিডেন্ট হচ্ছেন সাবেক ফুটবলার

জর্জিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির সাবেক ফুটবলার মিখাইল কাভেলাশভিলি। ১৬ দিন ধরে চলা আন্দোলনে উত্তাল দেশটিতে তিনি শান্তি ফিরিয়ে আনতে পারবেন বলে আশা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আজ শনিবার মিখাইলের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।দেশটিতে ১৬ দিন ইউরোপীয় ইউনিয়নপন্থী বিক্ষোভ চলছে। তবে জর্জিয়ার ক্ষমতাসীন কট্টরপন্থী দল ড্রিম পার্টির সদস্য মিখাইলকে সমর্থন করেনি প্রধান চার বিরোধী দল। তারা পার্লামেন্ট বয়কট করেছে। তারা সরকারকে অগণতান্ত্রিক ও রাশিয়াপন্থী বলে সমালোচনা করছে। বিরোধী দলের দাবি, নতুন করে নির্বাচন দিতে হবে। কারণ গত অক্টোবরে হওয়া নির্বাচন ত্রুটিপূর্ণ ছিল।

শনিবারের ভোটে ৩০০ সদস্যের একটি ইলেক্টোরাল কলেজ প্রেসিডেন্ট নির্বাচিত করবে, যার অধিকাংশই জর্জিয়ান ড্রিমের সমর্থক। মিখাইল কাভেলাশভিলি, যিনি পিপলস পাওয়ার পার্টির প্রতিষ্ঠাতা, তাকে পশ্চিমবিরোধী প্রচারণার মুখপাত্র হিসেবে বিবেচনা করা হয়। তিনি বিরোধী দলগুলিকে বিদেশি ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram