ঢাকা
logo
প্রকাশিত : November 23, 2024

বড় বিক্ষোভের প্রস্তুতি, পাকিস্তান সরকারের তোড়জোড়

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) রোববার (২৪ নভেম্বর) দেশটিতে বড় বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। এদিকে বিক্ষোভ দমনে ব্যাপক তোড়জোড় শুরু করেছে পাকিস্তান সরকার। গণমাধ্যমগুলো বলছে, বিক্ষোভের দিন ইসলামাবাদ শহর পুরোপুরি বন্ধ করে দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। দলটি এরইমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

দেশটির গণমাধ্যম জিও নিউজের এক সূত্র বলছে, বিক্ষোভে সংঘাতের আশঙ্কা করে বিশেষ স্কোয়াড গঠন করা হয়েছে। এ স্কোয়াডে ৯ হাজার সদস্য রয়েছেন, যারা পিটিআইয়ের যুব শাখার সদস্য। এ স্কোয়াড মিছিলের সামনের দিকে অবস্থান করবে। তাদের কাছে পুলিশের শেল প্রতিরোধক বিশেষ সুরক্ষাব্যবস্থা থাকবে। তারা নিজেদের নিরাপত্তার কথা না ভেবে এ বিক্ষোভে অংশ নেবেন বলে জানিয়েছে জিও নিউজ।

অন্যদিকে বিক্ষোভ দমনে ব্যাপক তোড়জোড় শুরু করেছে পাকিস্তান সরকার। গণমাধ্যমগুলো বলছে, বিক্ষোভের দিন ইসলামাবাদ শহর পুরোপুরি বন্ধ করে দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। ২৪ ও ২৫ তারিখ শহরজুড়ে মোবাইল নেটওয়ার্ক সার্ভিস বন্ধেরও ঘোষণা দেয়া হয়েছে।

ইসলমাবাদের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত ও ২৫ নভেম্বর বেলারুশের প্রেসিডেন্টের আসন্ন পাকিস্তান সফরের আগে যেকোনো সহিংসতা দমনে কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram