ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১০
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৬, ২০২৪

পাকিস্তানে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২০

উত্তর-পশ্চিম পাকিস্তানের কুররামে শিয়া ও সুন্নি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ডয়চে ভেলে জানিয়েছে, এই বিরোধের শুরুটা হয়েছিল দিন পাঁচেক আগে। আফগানিস্তান সীমান্তের কাছে কুররাম জেলায় একটি জমি নিয়ে বিরোধ থেকে এই ঝামেলার সূত্রপাত। তারপর সেই বিরোধ বড় আকার নিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অন্ততপক্ষে ৭৫ জন আহত হয়েছেন। কুররামের এক উচ্চপদস্থ প্রশাসনিক অফিসার বলেছেন, প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার ও সমাজের অন্যান্য মানুষ এই সংঘর্ষ বন্ধের অনেক চেষ্টা করেছে। কিন্তু তাতে লাভ হয়নি।

আঞ্চলিক সরকারের মুখপাত্র ব্যারিস্টার সইফ আলী জানিয়েছেন, উত্তেজনা কম করার জন্য প্রশাসন উভয় সম্প্রদায়ের প্রবীণ নেতাদের সাহায্য নিচ্ছে। তার দাবি, দুই পক্ষই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে কুররামে শিয়া ও সুন্নিদের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। জুলাইতেও তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। তখনো সংঘর্ষে বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে।

পাকিস্তান হলো সুন্নি-প্রধান দেশ। এখানে মোট জনসংখ্যার মাত্র ১৫ শতাংশ হলেন শিয়া মুসলিম। তারা অভিযোগ করেন, তাদের মাঝেমধ্যেই সহিংসতা ও বিভেদের শিকার হতে হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram