ঢাকা
logo
প্রকাশিত : August 29, 2024

ইরানের ইতিহাসে প্রথম নারী মুখপাত্র, কে এই ফাতেমেহ?

ফাতেমেহ মোহাজেরানি নামে সরকারের মুখপাত্র হিসেবে এক নারীকে নিয়োগ দিয়েছে মাসুদ পেজেশকিয়ান সরকার।

বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই নিয়োগ দেন বলে ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে প্রথমবার কোনো নারীকে সরকারের মুখপাত্র করা হল।

৫৪ বছর বয়সি মোহাজেরানি স্কটল্যান্ডের এডিনবরা থেকে ব্যবসায় প্রশাসনে পিএইচডি অর্জন করেন। এর আগে তিনি নারীদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ২০১৭ সালে তিনি ইরানের সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্টসের প্রধান নির্বাচিত হন।

মোহাজেরানি ১৯৭০ সালে ইরানের মারকাজি প্রদেশের আরাক শহরে জন্মগ্রহণ করেন। ইরানের বর্তমান প্রেসিডেন্টকে সংস্কারপন্থি হিসেবে ভাবা হয়। তার হাত ধরেই দেশটির ইতিহাসে প্রথমবারের মতো নারী মুখপাত্র নিয়োগ হল।

এদিকে গত সপ্তাহে শিনা আনসারি নামের এক নারীকে ইরানের উপরাষ্ট্রপতি এবং পরিবেশ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেন পেজেশকিয়ান।

শুধু তাই নয় মন্ত্রিসভায় ইরানের দ্বিতীয় নারী মন্ত্রী হিসেবে ফারজানেহ সাদেক মালডাজার্ডকে সড়ক ও নগর উন্নয়নমন্ত্রী হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

ফারজানেহ তেহরান বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারে স্নাতকোত্তর এবং ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয় থেকে নগর পরিকল্পনায় পিএইচডি করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram