

প্রথমবার পুত্রসন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী মারজান জেনিফা। যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিনেত্রী গত ১০ আগস্ট, রাত ১০টা ৩৩ মিনিটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মারজান জেনিফা ও জোবায়ের আলম দম্পতির এটি প্রথম সন্তান।
তিনি তার ফেসবুক প্রোফাইলে নিজের অনুভূতি শেয়ার করে লিখেন, মা হওয়ার পর বুঝলাম সন্তান আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার আলহামদুলিল্লাহ ।একজন নারী যখন প্রথমবার নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখান , তখন সেই মুহূর্তে তার জীবনের সমস্ত কষ্ট, ভয়, দুশ্চিন্তা আর অশ্রু যেন এক নিমিষেই আনন্দ আর ভালোবাসায় পরিণত হয়।
সেখানে তিনি জানিয়েছেন, ৩২ ঘণ্টা প্রসববেদনা সহ্য করার পর স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দিয়েছেন তিনি।প্রথমবার সন্তানকে পৃথিবীর আলো দেখানোর অনুভূতি বর্ণনা করতে গিয়ে মারজান জেনিফা বলেন, “একজন নারী যখন প্রথমবার নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখান, তখন সেই মুহূর্তে জীবনের সব কষ্ট, ভয়, দুশ্চিন্তা ও অশ্রু যেন এক নিমিষেই আনন্দ ও ভালোবাসায় পরিণত হয়।”
https://www.facebook.com/MarjaanJenifa
নিজের দীর্ঘ প্রসবযন্ত্রণার কথা উল্লেখ করে মারজান জেনিফা বলেন, “৩২ ঘণ্টার সেই সময় কেটেছে অসহ্য প্রসববেদনা, অপেক্ষা, দুশ্চিন্তা ও অশ্রুর মধ্য দিয়ে। একপর্যায়ে মনে হয়েছিল আর পারছি না। তবে সন্তানকে প্রথমবার চোখের সামনে দেখে ও বুকে জড়িয়ে ধরার পর আগের সব কষ্ট সার্থক মনে হয়েছে।”
একজন মায়ের ত্যাগের কথা স্মরণ করে মারজান জেনিফা বলেন, “মা হওয়া যে কতটা ত্যাগ, কতটা সাহস, কতটা ধৈর্য আর কতটা নিঃস্বার্থ ভালোবাসার নাম, আজ নিজের শরীর দিয়ে, নিজের জীবন দিয়ে অনুভব করলাম।”
সন্তান জন্মের সময়ে তার পাশে থাকা স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, “যারা আমাকে সাহস দিয়েছেন, তার কষ্ট ভাগ করে নেওয়ার চেষ্টা করেছেন এবং তার ও সন্তানের জন্য দোয়া করেছেন, সবার প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা।”
নতুন পরিচয় নিয়ে উচ্ছ্বসিত মারজান জেনিফা বলেন, “আজ আমি শুধু একজন নারী নই, আমি একজন মা। আর এই পরিচয়ই আমার জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে গর্বের পরিচয়।”
ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মারজান জেনিফা। তিনি জানান, আল্লাহ যেন তার সন্তানকে সুস্থ, নেক, সৎ, জ্ঞানী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলেন এবং তার জীবন ভালোবাসা, শান্তি, সফলতা ও কল্যাণে পরিপূর্ণ করেন।
আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেন মারজান জেনিফা। ২০১৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি।
