ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:১০
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২১, ২০২৬

কত টাকার মালিক নেহা কাক্কর?

বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়িকা নেহা কাক্কর। গত বছরটি খুব একটা ভালো কাটেনি তার। লাইভ কনসার্ট ও নতুন গান প্রকাশের পর অশ্লীলতার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এ ঘটনার কিছুদিন পর নেহা কাক্কর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন—“দায়িত্ব, সম্পর্ক, কাজ—সবকিছু থেকে বিরতি নেওয়ার সময় এসেছে। আর ফিরব কি না নিশ্চিত নই।” এই বক্তব্যকে কেন্দ্র করে নেহার সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়। সর্বশেষ তা উড়িয়ে দেন নেহা। চলুন এক নজরে দেখে নিই, নেহা কত টাকার মালিক—

নবভারত টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, নেহা কাক্করের মোট সম্পদের পরিমাণ ১০৪ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩৯ কোটি ৯৫ লাখ টাকা)। প্রতি মাসে তার আয় ২ কোটি রুপি। প্রতি গানের জন্য ১০-২০ লাখ রুপি পারিশ্রমিক নেন। প্রতিটি লাইভ শোয়ের জন্য নেন প্রায় ২৫-৩০ লাখ রুপি।

তাছাড়া টিভি রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করেন নেহা কাক্কর। রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে প্রতি সিজনে ২০ লাখ রুপির বেশি পারিশ্রমিক পান। মিউজিক ভিডিও, বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের মাধ্যমেও আয় করে থাকেন এই শিল্পী।

সোশ্যাল মিডিয়া থেকে আয়
নেহা কাক্করের ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ৭৭ মিলিয়নের বেশি। ফলে ব্র্যান্ড প্রমোশন ও অনলাইন সহযোগিতার মাধ্যমেও মোটা অঙ্কের অর্থ উপার্জন করে থাকেন এই শিল্পী। ভারতীয় সংগীতশিল্পীদেরে মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর দিক থেকে অন্যতম নেহা।

বিলাসবহুল ফ্ল্যাট-বাড়ি
মুম্বাইয়ে সমুদ্রমুখী বিলাসবহুল একটি ফ্ল্যাটের মালিক নেহা কাক্কর। এর মূল্য প্রায় ১.২ কোটি রুপি। ঋষিকেশে তার একটি সুন্দর বাংলো রয়েছে। সেখানে প্রকৃতির মাঝে শান্ত সময় কাটান এই শিল্পী।

দামি গাড়ির সংগ্রহ
নেহা কাক্করের গ্যারেজে বেশ কিছু বিলাসবহুল গাড়ি শোভা পাচ্ছে। এর মধ্যে রয়েছে—অডি কিউ৭, মার্সিডিজ-বেঞ্জ জিএলএস ৩৫০, বিএমডব্লিউ। বিলাসবহুল প্রতিটি গাড়ির মূল্য কয়েক কোটি রুপি।

নেহার ক্যারিয়ার
১৯৮৮ সালের ৬ জুন উত্তর প্রদেশের ঋষিকেশে এক নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্ম নেন নেহা কাক্কর। তার বাবা ছিলেন শিঙাড়া বিক্রেতা। বড় বোন সনু কাক্কর ও ভাই টনি কাক্কর উভয়ে সংগীতের সঙ্গে যুক্ত। মাত্র চার বছর বয়স থেকে গান শুরু করেন নেহা। ২০০৫ সালে ইন্ডিয়ান আইডলের মাধ্যমে গায়িকা হিসেবে নজর কাড়েন নেহা।‍

২০০৮ সালে ভাই টনির সঙ্গে মুম্বাই পা রাখেন নেহা। সেই বছরই ‘নেহা দ্য রকস্টার’ নামে তার প্রথম গানের অ্যালবাম মুক্তি পায়। ২০১৩ সালে ‘ফাটা পোস্টার নিকলা হিরো’সিনেমার ‘ধাতিং নাচ’ গানে প্রথম প্লেব্যাক করেন। ২০১৪ সালে তার ‘সানি সানি’গানটি দারুণ হিট হয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক তুমুল জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

নেহার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে—‘জাদু কা ঝাপ্পি’, ‘টুকুর টুকুর’, ‘ন্যায়না’, ‘মে তেরা বয়ফ্রেন্ড’, ‘দিলবার দিলবার’, ‘কালা চশমা’, ‘আঁখ মারে’, ‘কোকাকোলা’, ‘সাকি সাকি’ প্রভৃতি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram