ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১১
logo
প্রকাশিত : নভেম্বর ২৩, ২০২৫

আমার মুখ প্রেমে ব্যর্থ মানুষের মতো: ধানুশ

বলিউড অভিনেতা ধানুশ বলেছেন, অনেকেই নাকি মনে করেন তার মুখে প্রেমে ব্যর্থ মানুষের ছাপ দেখা যায়, আর তিনি এটিকে অপমান নয়, বরং প্রশংসা হিসেবেই নিয়েছেন। ‘আমার মুখ নাকি প্রেমে ব্যর্থ একটা মানুষের মতো, আমি এটাকে ভালোই নিয়েছি,’ দিল্লিতে প্রচারণার সময় এভাবেই মন্তব্য করেন তিনি।

‘তেরে ইশক মে’ ছবির প্রচারণায় ব্যস্ত ধানুশ জানান, এই মন্তব্য করেছিলেন পরিচালক আনন্দ এল রাই ও সহ–অভিনেত্রী কৃতি শ্যানন। ধানুশ হাসতে হাসতে বলেন, ‘হৃদয়ভাঙা মানুষের মতো মুখ, এটা শুনে আমি বরং খুশিই হয়েছি।

চরিত্রে আবেগের জায়গাটা ধরতে এটি নাকি নেচারালি আমাকে সাহায্য করবে।’ছবিতে তিনি অভিনয় করছেন শঙ্কর নামে এক চরিত্রে। ধানুশের ভাষায়, শঙ্করকে ভালোবাসা সহজ হলেও চরিত্রটির ভেতরে অনেক জটিলতা আছে, যা দর্শক ছবি দেখলেই বুঝতে পারবেন। তবে চরিত্রটি ‘আগ্রাসী’ নয়।

এটা শুধু গভীর আবেগ ও চ্যালেঞ্জে ভর্তি একটি ভূমিকা। এ বছর একাধিক ছবি ও নির্মাণে যুক্ত থাকলেও ‘তেরে ইশক মে’ ধানুশের বছরের শেষ মুক্তিপ্রাপ্ত কাজ, যা ২৮ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram