ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৪২
logo
প্রকাশিত : অক্টোবর ২২, ২০২৫

মেয়েকে প্রকাশ্যে আনলেন দীপিকা

অবশেষে মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দীপাবলির দিনে একসঙ্গে তোলা পারিবারিক ছবিতে দীপিকা, রণবীর ও তাদের মেয়ে দুয়াকে দেখা যায় ঐতিহ্যবাহী পোশাকে।

ছবিগুলোতে মা-মেয়ে দুজনেই পরেছেন লাল রঙের চুড়িদার, সঙ্গে মানানসই সোনার গয়না। দীপিকার মতোই রং মিলিয়ে সেজেছে ছোট্ট দুয়া।

অন্যদিকে রণবীরের পরনে ছিল সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি। এক ফ্রেমে তিনজনের উষ্ণ মুহূর্ত ধরা পড়েছে; কখনও দুয়া হাসছে, কখনও বাবা-মায়ের কোলে খেলছে। ছবিগুলোর সঙ্গে দম্পতি লিখেছেন, “দীপাবলির শুভেচ্ছা।” অনেক দিন ধরেই অনুরাগীরা অপেক্ষা করছিলেন দীপিকা-রণবীরের কন্যাকে দেখার জন্য।

কেউ বলছেন দুয়া একেবারে দীপিকার মতো, আবার কারও মতে রণবীরের ছাপ স্পষ্ট কন্যার মুখে। পাঁচটি ছবির শেষটিতে দেখা যায়, দীপিকার কোলে বসে দুয়া দুই হাত জোড় করে প্রার্থনায় মগ্ন।

গত বছর গণেশ চতুর্থীর পরের দিনই কন্যা সন্তানের জন্মের খবর জানিয়েছিলেন দীপিকা। সেই বছরের দীপাবলিতেই মেয়ের পায়ের ছবি দিয়ে নাম প্রকাশ করেছিলেন তিনি।

চলতি বছরও সেই ধারাবাহিকতা রক্ষা করে দীপাবলির দিনেই মেয়ের মুখ প্রকাশ করলেন তারকা দম্পতি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram