ঢাকা
৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২০
logo
প্রকাশিত : আগস্ট ২৬, ২০২৫

মুক্তির আগেই পবনের সিনেমার আয় ২২০ কোটি টাকা

ভারতের দক্ষিণী সিনেমার ‘পাওয়ার স্টার’খ্যাত অভিনেতা পবন কল্যাণ। ২০২৩ সালের ২৮ জুলাই মুক্তি পায় তার অভিনীত ‘ব্রো’ সিনেমা। এর ঠিক এক বছর পর অর্থাৎ গত ২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হরি হারা বীরা মালু’ সিনেমা। কিন্তু দর্শকদের হতাশ করে এটি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি।

পবন কল্যাণের পরবর্তী সিনেমা ‘ওজি’। সুজিত নির্মিত এ সিনেমা আগামী ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। আগের সিনেমা ব্যর্থ হলেও এ সিনেমা নিয়ে দর্শকদের মাঝে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কেবল তাই নয়, মুক্তির আগেই মোটা অঙ্কের টাকা আয় করেছে সিনেমাটি।

ট্র্যাক টলিউডের তথ্য অনুসারে, ২০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে ‘ওজি’ সিনেমা। মুক্তির আগেই সিনেমাটি নিজাম এরিয়ার থিয়েট্রিক্যাল স্বত্ব ৬০ কোটিরও বেশি মূল্যে বিক্রি হয়েছে, অন্ধ্রর স্বত্ব প্রায় ৭০ কোটি রুপি এবং সিডেড রাইটস ২৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে। সব মিলিয়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১৬০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ২২০ কোটি ৪৯ লাখ টাকা)।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় পবন কল্যাণ। জনসেনা পার্টির প্রধান তিনি। চব্বিশের লোকসভা নির্বাচনে অন্ধ্রপ্রদেশে তার দল দুটো আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটোতেই জয় লাভ করে। বর্তমানে অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এই তারকা।

রাজনীতি নিয়ে ব্যস্ত থাকলেও ‘ওজি’ সিনেমার প্রচারে অংশ নেবেন পবন কল্যাণ। সিনেমাটির প্রচারের জন্য নির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছেন তিনি। ২–৩ দিন শুধু ‘ওজি’ সিনেমার প্রচারের কাজে ব্যস্ত থাকবেন। প্রি-রিলিজ ইভেন্টে অংশ নেবেন। এজন্য রাজনৈতিক কাজ থেকে বিরতি থাকবেন পবন।

ওজাস গাম্ভীরা নামে নিষ্ঠুর এক ডনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘ওজি’ সিনেমার কাহিনি। ওজাস গাম্ভীরাকে সবাই ‘ওজি’ নামেই চেনেন। দশ বছর নিখোঁজ থাকার পর মুম্বাইয়ে ফিরে আসে সে। অমি ভাউকে হত্যার উদ্দেশ্যে তার ফিরে আসা। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন পবন কল্যাণ। আর ‘অমি ভাউ’ চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি।

তেলেগু ভাষার গ্যাংস্টার অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমায় আরো অভিনয় করেছেন—প্রিয়াঙ্কা মোহন, অর্জুন দাস, প্রকাশ রাজ, রাও রমেশ প্রমুখ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram