

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নির্মাণাধীন হলসমূহ, একাডেমিক ভবনসহ বিভিন্ন স্থাপনা ও জার্মপ্লাজম সেন্টার পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে পৌঁছালে ইউজিসি সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মো. আব্দুর রহিম।
পরে তিনি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন হলসমূহ, একাডেমিক ভবনসহ বিভিন্ন স্থাপনা ও জার্মপ্লাজম সেন্টার পরিদর্শন করেন।
এ সময় তিনি পবিপ্রবি পরিচালিত সৃজনী বিদ্যানিকেতন (পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ)-এর শিক্ষার্থীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ও গভর্নিং বডির সদস্য ড. রাহাত মাহমুদ।
মতবিনিময় সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে তাৎক্ষণিকভাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
