ঢাকা
logo
প্রকাশিত : September 28, 2026

প্রাথমিকে এখনো নিয়োগপত্র না পাওয়া ৮১৭ জনের ভেরিফিকেশন হচ্ছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে এখন পর্যন্ত ৮১৭ জন নিয়োগপত্র পাননি। তাদের ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য যাচাই করা হচ্ছে। আগামী ১ অক্টোবর পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। যাচাই শেষে কতজন নিয়োগের জন্য বিবেচিত হবেন, তা চূড়ান্ত করা হবে।

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এ সময় তিনি বলেন, প্রস্তাবিত তালিকা অনুযায়ী প্রাথমিক পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত শিক্ষকদের গুণী শিক্ষক সম্মাননার আওতায় আনা হচ্ছে। প্রত্যেক গুণী শিক্ষককে সম্মাননা হিসেবে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হবে।

এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, এবারই প্রথম ১০০ জন শিক্ষককে দেওয়া হবে এই সম্মাননা। এর আগে সর্বোচ্চ ১২ জনকে এই সম্মাননা দেওয়া হতো।

এদিকে, চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা খাতা সঠিকভাবে মূল্যায়ন করেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয় সেই কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram