ঢাকা
logo
প্রকাশিত : September 16, 2026

বিশ্ব ওজোন দিবসে রাবিতে গ্রীন ভয়েসের র‍্যালি ও মানববন্ধন

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব ওজোন দিবস উপলক্ষে ওজোন স্তর সুরক্ষা ও পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি শুরুর পর একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে এসে মানববন্ধনে রূপ নেয়।

মানববন্ধনে গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা ড. মাহবুবুর রহমান উপস্থিত থেকে ওজোন স্তর ক্ষয় রোধ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতামূলক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো: আরিফ মিয়া তাঁর বক্তৃতায় বলেন, "বায়ুমণ্ডলের সুউচ্চ স্তরে ছড়িয়ে থাকা ওজোন স্তর হলো পৃথিবীর কুদরতি ও প্রাকৃতিক ‘সানস্ক্রিন’। সূর্য থেকে আসা প্রাণঘাতী অতিবেগুনি বিকিরণ বা UV রশ্মি ছাঁকন করে আটকে দেয় বলেই আজ এই পৃথিবীতে প্রাণ ও প্রকৃতির বিকাশ সম্ভব হয়েছে।"

তিনি আরও বলেন, "মানুষের অনিয়ন্ত্রিত শিল্পায়ন, ফ্রিজ-এসি ও অ্যারোসলে সিএফসি (CFC) ও হ্যালন গ্যাসের ব্যাপক ব্যবহার বায়ুমণ্ডলের ওজোন স্তরে ক্ষত তৈরি করেছে। ক্ষতিকর UV বিকিরণের কারণে ত্বকের ক্যান্সার, চোখে ছানি পড়া এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। মন্ট্রিল প্রোটোকল প্রমাণ করেছে বিশ্ব সম্প্রদায় এক হলে যেকোনো দুর্যোগ জয় করা সম্ভব। তরুণেরা সচেতন হলে এবং প্লাস্টিক পোড়ানো বন্ধ, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার ও ব্যাপক বৃক্ষরোপণ নিশ্চিত করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সুরক্ষিত আকাশ পাবে।"

উক্ত র‍্যালি ও মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেদ উজ জামান, যুগ্ম সম্পাদক রিয়া জামান, দপ্তর সম্পাদক তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ অপু মন্ডল, সহ-কোষাধ্যক্ষ শাহানাজ আশরাফি, সাংস্কৃতিক সম্পাদক রয়েল হ্যারিসন ও দীপক সেন, শিক্ষা বিষয়ক সম্পাদক ইপ্তি খাতুনসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্য ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram