ঢাকা
logo
প্রকাশিত : September 1, 2026

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাবিতে বর্ণাঢ্য র‍্যালি

আবু হেনা সাকিল, ‎রাবি প্রতিনিধি: ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বর্ণাঢ্য র‍্যালি করেছে।

‎আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় শহিদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোড থেকে র‍্যালি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

‎র‍্যালিতে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম ছাদিক এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আমীরুল ইসলামসহ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর।

‎এসময় সভাপতি অধ্যাপক গোলাম ছাদিক বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের বহুদলীয় গণতন্ত্র, জনগণের অধিকার, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষাঙ্গনে মুক্ত, নিরাপদ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।’

‎তিনি একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে শিক্ষকসমাজকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

‎অধ্যাপক আমীরুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে দলটি ধীরে ধীরে একটি বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং কয়েকবার রাষ্ট্রক্ষমতায় এসেছে। যখনই বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে, তখনই দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটেছে, জাতি ভালো অবস্থানে এগিয়ে গেছে এবং বিভিন্ন সংকটময় সময়ে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা দলের সেই ভূমিকা ও অবদানকে স্মরণ করেছি।’

‎বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে।

‎প্রসঙ্গত, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কে দলটি প্রতিষ্ঠা করেন এবং তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram