

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইসিটি সেন্টারের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মো. হাসনাত কবীর। একই সঙ্গে বর্তমান পরিচালক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ছাইফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
রবিবার (৯ আগস্ট) কর্তৃপক্ষের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইফতেখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আইটি পরিচালক নিয়োগের বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান আইসিটি সেন্টারের পরিচালক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ছাইফুল ইসলামকে সোমবার (১০ আগস্ট) থেকে আইসিটি সেন্টারের পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই দিনে নতুন পরিচালক হিসেবে অধ্যাপক ড. মো. হাসনাত কবীরের নিয়োগ কার্যকর হবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তার নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রতিমাসে ছয় হাজার টাকা সম্মানী পাবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
