ঢাকা
logo
প্রকাশিত : July 19, 2026

রাবি শিক্ষার্থীদের উদ্যোগে ‘RU Connect’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই বিশ্ববিদ্যালয়ের নানা সেবা

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা এক প্ল্যাটফর্মে আনতে ‘RU Connect’ নামে একটি তথ্যভিত্তিক অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দুই শিক্ষার্থী নাজমুল হাসান ও সুজন প্রধান।

‘Butterfly Devs’-এর তৈরি এই অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে উন্মুক্ত রয়েছে। অ্যাপটির মূল উদ্দেশ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন কমিউনিটিকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত করা।

ডেভেলপারদের তথ্য অনুযায়ী, RU Connect অ্যাপে রয়েছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য ও আপডেট, অ্যালামনাই নেটওয়ার্ক, স্টুডেন্ট কমিউনিটি ও সংগঠন ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের ব্যবসায়িক মার্কেটপ্লেস, রাবি মেডিকেলের সেবাসংক্রান্ত তথ্য, ব্লাড ডোনার ডাটাবেজ, চাকরির বিজ্ঞপ্তি ও ক্যারিয়ার তথ্য, শিক্ষার্থীদের জন্য রিসোর্স হাব, বিশ্ববিদ্যালয়ের বাসের সময়সূচি, রাকসু (RUCSU) সম্পর্কিত তথ্য এবং গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত লিংকসহ বিভিন্ন সেবা।

অ্যাপটির অন্যতম প্রতিষ্ঠাতা নাজমুল হাসান বলেন, “আমাদের লক্ষ্য ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই এবং বিভিন্ন সংগঠনকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে একত্রিত করা, যাতে বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও সেবাগুলো এক জায়গায় সহজেই পাওয়া যায়।”

তিনি আরও বলেন, “আমাদের বিশ্বাস, এই অ্যাপটি শিক্ষার্থীদের দৈনন্দিন বিশ্ববিদ্যালয় জীবনকে আরও সহজ, সংগঠিত ও ডিজিটাল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য একটি কার্যকর তথ্যভিত্তিক সহায়ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”

ডেভেলপারদের পক্ষ থেকে জানানো হয়, অ্যাপটি নিয়মিত নতুন ফিচার ও তথ্য সংযোজনের মাধ্যমে আরও সমৃদ্ধ করা হবে, যাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সদস্য একটি নির্ভরযোগ্য ডিজিটাল তথ্যসেবা প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram