ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:১৯
logo
প্রকাশিত : জুলাই ১২, ২০২৬

বৃষ্টি উপেক্ষা করে টিএসসিতে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ দেখতে ঢল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বড় পর্দায় আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে ফুটবল প্রেমীদের ঢল নেমেছে ।

রোববার (১২ জুলাই) ভোর থেকে রাজধানীজুড়ে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করেই মেসি-মার্তিনেজদের খেলা দেখতে টিএসসিতে জড়ো হন দর্শকেরা।

নীল-সাদা জার্সি আর পতাকা হাতে খেলা শুরুর আগেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ম্যাচের শুরুর দিকেই আর্জেন্টিনা প্রথম গোল পাওয়ায় উন্মাদনা ও উচ্ছ্বাস বাড়ে কয়েকগুণ। বৃষ্টির মধ্যেই দর্শকরা মেতে ওঠেন আনন্দ-উল্লাসে।

আর্জেন্টিনা ভক্তরা বলছেন, ২০২২ সালের ধারাবাহিকতায় এবারও যোগ্য দল হিসেবে ফিফা ফুটবল বিশ্বকাপ ট্রফি জয় করবে মেসির আর্জেন্টিনা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram