ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:২০
logo
প্রকাশিত : মে ৭, ২০২৬

হামে শিশুমৃত্যুর ঘটনায় ইউনূস-নূরজাহানের বিচারের দাবি ছাত্র মৈত্রীর

দেশে হামে তিন শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তার সময়কার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচারের দাবি তুলেছে বিপ্লবী ছাত্র মৈত্রী।

হামকে ‘মহামারী’ ঘোষণা করে ‘সর্বাত্মকভাবে’ প্রতিরোধ গড়ে তোলার কথাও বলেছে ছাত্র সংগঠনটি।

বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরেন সংগঠনের নেতারা।

সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, “অন্তর্বর্তী সরকার নিজেদের মুনাফার জন্য এভাবে শিশুদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এই অপরাধে তাদের কঠোর শাস্তি হওয়া দরকার।”

তিনি বলেন, ‘‘দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলায় হামের প্রকোপ দেখা দিয়েছে।

হামকে মহামারি হিসেবে ঘোষণা করে এটিকে সর্বাত্মকভাবে প্রতিরোধ করতে হবে।"

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৫৬ জনের মৃত্যু হয়েছে হাম। হামের লক্ষণ নিয়ে মারা গেছে ২৬৮ জন।

এই তথ্য তুলে ধরে বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ বলেন, “বাংলাদেশের রাস্তায় রাস্তায়, মেডিক্যালের সামনে, হাসপাতালের দরজায় দরজায় শিশুদের অভিভাবকদের আহাজারি। কিন্তু ওই সময় অন্তর্বর্তী সরকারের প্রধান জাপানে গিয়ে জাপানি শিশুদের সঙ্গে পুষ্প বিনিময় করছেন।

আমার পরিবারের সন্তানের মৃত্যু বিগত এই সরকারের কাছে মাত্র একটি ট্রানজেকশনাল ফল্ট হিসেবে রয়ে গেছে।”

বিপ্লবী ছাত্রমৈত্রীর সদস্য জাহিদুল ইসলাম বলেন, ‘‘বিগত সময়ে বিভিন্ন সতর্কবার্তা উপেক্ষা করে তৎকালীন ইউনুস সরকার ও তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম টেন্ডার আহ্বানের মাধ্যমে টিকা কেনার উদ্যোগ নিয়েছিলেন। এই টেন্ডার আহ্বানের উদ্দেশ্য ছিল উন্নতমানের টিকা নিশ্চিত করা নয়, বরং সর্বনিম্ন মূল্যে টিকা কিনে সরকারের আর্থিক সাশ্রয় ও তথাকথিত ব্যবসায়িক সাফল্য অর্জন করা।’’

বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায় বলেন, “সংসদে নানা বিষয়ে আলোচনা হয়, কিন্তু মার্কিন চুক্তি বা হামের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেউ কথা বলেন না। এসব ইস্যুতে না জায়ামাত ইসলামী, না বিএনপি, কেউই স্পষ্ট অবস্থান নিচ্ছে না, তারা যেন একসঙ্গে নীরব।”

‘তৌহিদী জনতাকে’ উদ্দেশ করে তিনি বলেন, “বাইরে দিল্লির বিরুদ্ধে স্লোগান দিলেও, মনে মনে তারা ওয়াশিংটনের দিকেই ঝুঁকে আছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram