ঢাকা
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৭
logo
প্রকাশিত : এপ্রিল ২৪, ২০২৬

সাংবাদিকদের উপর হামলাকারী ছাত্রদল নেতাদের বহিষ্কার ও সনদপত্র বাতিলের দাবি ডুজার

ঢাবি প্রতিনিধি: রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল নেতাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার ও সনদপত্র বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর অভিযোগ পত্র জমা দিয়েছে 'ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি'।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় উপাচার্য অফিস সংলগ্ন আব্দুল মতিন ভার্চ্যুয়াল ক্লাস রুমে অভিযোগ পত্র জমা দেন তারা। অভিযোগপত্রে মোট ১২ জন হামলাকারীর নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, আবাসিক হল, রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা হয়েছিল। আজ শুক্রবার বিকেলের মধ্যে হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের আলটিমেটাম দেন সাংবাদিকরা।

সাংবাদিক সমিতির দাবিসমূহ হলো :

১. হামলায় জড়িত সকল শিক্ষার্থীকে অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং তদন্ত সাপেক্ষে তাদের স্থায়ী বহিষ্কার নিশ্চিত করতে হবে।

২. যে সকল হামলাকারীর ছাত্রত্ব শেষ হয়েছে (স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন) তদন্তসাপেক্ষে তাদের সনদপত্র বাতিল করতে হবে।

৩. উল্লেখিতদের বাইরে হামলায় আরও বেশ কয়েকজন জড়িত ছিল। তাদের পরিচয় শনাক্ত করে তাদেরও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করতে হবে।

এ সময় উপাচার্য অধ্যাপক ড এ বি এম ওবায়দুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি এই ঘটনার জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ গ্রহণ করছি। তাৎক্ষণিকভাবে দুইটা কমিটি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram