ঢাকা
৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৩
logo
প্রকাশিত : এপ্রিল ৭, ২০২৬

ঢাবিতে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার ছাত্রদল নেতা তানভীর বারী হামিমের নেতৃত্বে মিছিলটি ঢা‌বির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয়ে কলাভবন, শ্যাডো, মধুর ক্যান্টিন হয়ে ডাকসু ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতাকর্মীদের উৎপাদনমুখী শিক্ষা ছাত্রদলের অঙ্গীকার; নিরাপদ ক্যাম্পাস ছাত্রদলের অঙ্গীকার; এসো নবীন দলে দলে ছাত্রদলের পতাকাতলে ইত্যাদি
স্লোগান দিতে দেখা যায়।

মিছিল শেষে ডাকসু ভবনের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ডাকসু ২০২৫ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম।

বক্তব্যে তিনি বলেন, আজ ক্যাম্পাসে যারা ভর্তি হতে এসেছে, নবাগত শিক্ষার্থী ও অভিভাবকদের চোখেমুখে স্বস্তি ও আনন্দ দেখা যাচ্ছে। কিন্তু আমরা যখন ভর্তি হতে এসেছিলাম, তখন আমাদের এবং আমাদের বাবা-মায়ের চোখেমুখে ছিল ভীতি ও শঙ্কা। কারণ তখন ক্যাম্পাসে ছাত্রলীগের গণরুম-গেস্টরুমের নামে নির্যাতন-নিপীড়ন অব্যাহত ছিল। সে সময় ছাত্রলীগ নেতা হিসেবে যারা শিক্ষার্থীদের উপর অত্যাচার চালিয়েছিল, তাদের অনেকেই এখন শিবির পরিচয়ে আত্মপ্রকাশ করেছে। আজ সাদিক কায়েমের কাছে প্রশ্ন রাখতে চাই— ফ্যাসিবাদের পতন না হলে তিনি আজ হলগুলোতে ছাত্রলীগের হয়ে ত্রাসের রাজত্ব কায়েম করতেন কিনা। ছাত্রদল ক্যাম্পাসে সহনশীলতার রাজনীতি, প্রগতির রাজনীতি এবং শিক্ষার্থীবান্ধব নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের রাজনীতি অব্যাহত রেখেছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মৌসুমী শেখ, ক্রীড়া সম্পাদক মোঃ সাইফ উল্লাহ, সূর্যসেন হল ছাত্রদল আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, কবি সুফিয়া কামাল হল আহ্বায়ক তওহিদা সুলতানা, ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রদল আহ্বায়ক মালিহা বিনতে অবন্তী, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদল আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদল আহ্বায়ক গাজী জাহিদুল ইসলাম, শহিদুল্লাহ হল ছাত্রদল সদস্য সচিব জুনায়ের আবরারসহ শতাধিক শিক্ষার্থী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram