ঢাকা
১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:০৭
logo
প্রকাশিত : এপ্রিল ৪, ২০২৬

পবিপ্রবিতে ছাত্রশিবিরের নেতৃত্বে রেদওয়ান ও আশিকুর

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শাখা কমিটির নতুন সভাপতি ও সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। সংগঠনটি ২০২৬ সালের জন্য এ নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

গত ৩ এপ্রিল, শুক্রবার রাতে পবিপ্রবি ছাত্রশিবিরের ফেসবুক পেইজের এই নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের ২০১৯-২০ সেশনের বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থী মোঃ রেদোয়ান। ফিশারিজ অনুষদের ২০২০-২১ সেশনের এম. কেরামত আলী হলের আবাসিক শিক্ষার্থী মোঃ আশিকুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

পবিপ্রবি ছাত্রশিবিরের নব নির্বাচিত সভাপতি মোঃ রেদওয়ান বলেন, ‎“সংগঠনের আদর্শ, নৈতিকতা ও শৃঙ্খলার ভিত্তিতে ছাত্রসমাজের কল্যাণে কাজ করতে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। শিক্ষা, নৈতিক উন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আমরা সক্রিয় ভূমিকা রাখবো। পূর্বের অর্জনকে ভিত্তি করে সমন্বয়ের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান বলেন, ‎“বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। সেই ধারাবাহিকতায় আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা যথাযথভাবে পালনে আমরা সচেষ্ট থাকবো। আমরা আমাদের প্রাণের ক্যাম্পাস পবিপ্রবিকে শিক্ষা-বান্ধব, ছাত্র-বান্ধব, মাদকমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে কাজ করবো। একইসাথে শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধানে ছাত্রশিবির অগ্রণী ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।”

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, তারা সংগঠনের আদর্শ বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করবেন এবং ক্যাম্পাসে ইতিবাচক, সহনশীল ও গঠনমূলক পরিবেশ তৈরিতে উদ্যোগ নেবেন। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram