ঢাকা
৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৫২
logo
প্রকাশিত : মার্চ ৩১, ২০২৬

জ্বালানি সংকটে শিক্ষায় অনলাইন ক্লাস চালুর ভাবনা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে মহানগরীর এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় বাদে) অনলাইন ও সশরীরে (ব্লেনডিং) ক্লাস নেওয়ার বিষয়টি আলোচনা হচ্ছে বলে জানালেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুলপর্যায়ে অনলাইন ও সশরীরে উপস্থিতির সমন্বয়ে ক্লাস চালুর বিষয়ে আলোচনা চলছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়টি উপস্থাপন করা হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

এর আগে শিক্ষাখাতকে ‘ইবাদতখানা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা কার্যক্রমের মাধ্যমে অর্জিত প্রতিটি ভালো ফল সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত, যা শিক্ষককে দীর্ঘমেয়াদে উপকৃত করে। এ সময় শিক্ষকদের দায়িত্ব পালনে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘দেশের ভবিষ্যৎ গঠনের লক্ষ্য কোনো ব্যক্তি বা সরকারের একক উদ্যোগ নয়, বরং এটি একটি জাতীয় অঙ্গীকার। এই লক্ষ্য অর্জনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

শিক্ষাব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতার বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘‘এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর হয়ে উঠছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা শেষ করলেও শিক্ষা বোর্ডগুলো পাবলিক পরীক্ষা নেয় পরবর্তী বছরের এপ্রিল ও জুন মাসে।’’ এতে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা জাতীয় পর্যায়ে বড় ধরনের ক্ষতির কারণ বলে উল্লেখ করেন মন্ত্রী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram