ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:১১
logo
প্রকাশিত : মার্চ ২৫, ২০২৬

নোবিপ্রবিসহ ২০ বিশ্ববিদ্যালয়ের জিএসটি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে মতবিনিময় সভা

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

সভায় গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা, পরীক্ষার পরিবেশ নিয়ন্ত্রণ, প্রশ্নপত্রের গোপনীয়তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানযট নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের যাতায়াত, আবাসন ও সার্বিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা একটি বৃহৎ জাতীয় আয়োজন। এ পরীক্ষাকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমের সম্মিলিত সহযোগিতা করার আহবান জানান। তিনি এ বিষয়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকারও প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram