

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাতক্ষীরা জেলা সমিতির ২০২৬-২৭ বর্ষের নতুন আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নব নির্বাচিত এই কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান এবং সাধারণ সম্পাদক হিসাবে মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফতিখারুল আলম।
বৃহস্পতিবার (০৫ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে জেলা সমিতিটির এক ইফতার মাহফিলে এই নব্য কমিটি গঠিত হয়।
কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন গণিত বিভাগের অধ্যাপক ড. শিউলী শামীম শান্তা।
আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্তদের দ্রুত সময়ের মধ্যে বাকি সদস্যদের নাম ঘোষণা করে কমিটি পূর্ণাঙ্গ করার দায়িত্ব দেওয়া হয়েছে।

