ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৩৪
logo
প্রকাশিত : মার্চ ৪, ২০২৬

পবিপ্রবির বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের নতুন ডিন প্রফেসর ড. হাসান উদ্দিন

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)–এর ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. হাসান উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, আগামী ১৩ মার্চ ২০২৬ থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হাবিবুর রহমান–এর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ প্রদান করা হয়।

এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. হাসান উদ্দিন বলেন, ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়াকে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও অনুগ্রহ হিসেবে মনে করেন। এ দায়িত্ব তার জন্য যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্ব ও অঙ্গীকারেরও।

তিনি বলেন, তাকে এ দায়িত্ব অর্পণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার বিশ্বাস, ফ্যাকাল্টির সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতায় ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনকে শিক্ষা, গবেষণা ও একাডেমিক উৎকর্ষের ক্ষেত্রে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

বিশেষ করে গবেষণার পরিবেশ উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে ফ্যাকাল্টিকে আরও গতিশীল ও সময়োপযোগী করে তুলতে তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দায়িত্ব পালনে তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের দোয়া, সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন, যেন সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram