

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নরসিংদী জেলা সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নব নির্বাচিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিক রহমান ও সাধারণ সম্পাদক পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাতুজ্জান সৌরভ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নরসিংদী জেলা সমিতির সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকের সুপারিশে উপদেষ্টামন্ডলী ও সদস্যদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির মনোনীত অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সবুজ মিয়া, সহ-সভাপতি আব্দুল্লাহ আল আকরাম, ফাতেমা ইসলাম রনি, সাইফুল ইসলাম ও দিদার, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সুমাইয়া আফরোজ শিমু, আব্দুর রহমান, আবু সুফিয়ান মনোনীত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন হৃদয় বিশ্বাস উদয় ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দ্বীন ইসলাম, রকিব হাসান এবং সাজিদ আল সায়েম।
অন্যান্যদের মধ্যে কোষাধ্যক্ষ হিসেবে তাকিয়া বিনতে ইমাম, উপ-কোষাধ্যক্ষ আতিকুর রহমান, প্রচার সম্পাদক সোহরাব হোসেন প্রান্ত, উপ-প্রচার সম্পাদক প্রতাপ সাহা আপন, দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আমান, উপ-দপ্তর সম্পাদক মাসুমা আক্তার লিজা, ধর্ম বিষয়ক সম্পাদক হুযাইফা, শিক্ষা বিষয়ক সম্পাদক ফাহিম রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক এসএম মুবিন ও ছাত্রী বিষয়ক সম্পাদক মারিয়া আক্তার মোহনা।
