ঢাকা
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:২১
logo
প্রকাশিত : জানুয়ারি ২৭, ২০২৬

ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৯২ শতাংশই ফেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে পাস করেছেন ৭ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী। উত্তীর্ণ হতে পারেননি ৯২ দশমিক ৫৪ শতাংশ।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২ হাজার ৯৩ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬২১ জন, যা মোট পরীক্ষার্থীর ৭ দশমিক ৪৬ শতাংশ। ফলে প্রায় ৯২ দশমিক ৫৪ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি। এছাড়া অসদুপায়সহ বিভিন্ন কারণে ৪ হাজার ২৭৮ জনের উত্তরপত্র বাতিল করা হয়েছে, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৪ দশমিক ১৯ শতাংশ।

উত্তীর্ণদের মধ্যে বিজ্ঞান শাখা থেকে ৭ হাজার ২১২ জন, মানবিক শাখা থেকে ৩০০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১০৯ জন রয়েছেন। গত ২৭ ডিসেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফল জানা যাবে যেভাবে

ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) গিয়ে উচ্চমাধ্যমিক রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক রোল নম্বর দিয়ে লগইন করে ফলাফল দেখা যাবে।

এসএমএসে গ্রামীণফোন, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU SCI টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএস-এ ফলাফল জানা যাবে। (উদাহরণ: DU SCI 1234567)।

গত ২৭ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। মোট ১ হাজার ৮৯১ আসনের বিপরীতে আবেদনকারী ছিলেন এক লাখ ১৪ হাজার ১১৪ জন। আর উত্তীর্ণ (পাস) শিক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৬২১।

ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। পুনঃনিরীক্ষণের চূড়ান্ত সিদ্ধান্ত ৩ ফেব্রুয়ারি জানানো হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram