ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৬
logo
প্রকাশিত : জানুয়ারি ১৬, ২০২৬

রাবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, পরীক্ষার্থীদের পাশে ছাত্র সংগঠনগুলো

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সার্বিক সহায়তা প্রদান করছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনগুলো।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় মাঠে রয়েছে শাখা ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠন।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দূরদূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা ফ্রি মেডিকেল সহায়তা ও ডাক্তারের ব্যবস্থা করেছি। এক‌ই সাথে আমরা নারী অভিভাবকদের জন্য নামাজের ব্যবস্থা করেছি পাশাপাশি শিক্ষার্থীদের যেকোন সাহায্য করার জন্য পর্যাপ্ত বাইক সার্ভিসও রেখেছি।

রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, আমরা অভিভাবকদের কাছে গিয়ে ক্যাম্পাসের ভাড়া সম্পর্কে অবগত করছি। একই সঙ্গে খাবার কেনার সময় দোকানে টাঙানো মূল্যতালিকা দেখে ক্রয় করতে উৎসাহিত করছি। এর পাশাপাশি শিক্ষার্থীদের পানি ও কলমসহ প্রয়োজনের জিনিস দিচ্ছি।

রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, ছাত্রশিবিরের পক্ষ থেকে আমরা ৩ টা হেল্প ডেস্ক স্থাপন করেছি। শুধু শিক্ষার্থীদের জন্য নয় অভিভাবকদেরও বিশ্রাম, প্রাথমিক চিকিৎসা ও হালকা নাস্তার ব্যবস্থা আমরা করেছি। তারা যেন বোরিং না হয় সেজন্য রিডিং কর্ণারও করেছি।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ বলেন, গণঅধিকার পরিষদ থেকে শহীদ হ‌ওয়া কাউছারের নামে বুথ স্থাপন করেছি, যেখান থেকে ভর্তি-ইচ্ছু শিক্ষার্থীদের পানি, কলম ও ঔষধ সরবরাহসহ যাতায়াতের সমস্যা সমাধানে সাহায্য করা হচ্ছে।

ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, এ হেল্পডেস্কের কারনে আমাদের অনেক উপকার হয়েছে। তাদের কারনে আমরা সহজেই ভবন গুলো খুঁজে পেয়েছি। পাশাপাশি তারা আমাদেরকে কলম, পানি, সেলাইন ঔষধসহ সকল প্রয়োজনীয় জিনিস প্রদান করছে।

উল্লেখ্য, আজ রাবি 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী কাল শনিবার (১৭ জানুয়ারি 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং আগামী ২৪ জানুয়ারি 'বি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram