ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৬
logo
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৬

ইউরিচের উদ্যোগে রাবি শিক্ষার্থীদের থাইরয়েড টেস্ট

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে থাইরয়েড টেস্টের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন ইউরিচ। মঙ্গলবার বায়োটেডের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ১৫০০ টাকা মূল্যের থাইরয়েড টেস্ট মাত্র ৫০ টাকায় সম্পন্ন করার সুযোগ পান শিক্ষার্থীরা।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরের পাশে প্রায় ৩০০ শিক্ষার্থীর থাইরয়েড টেস্ট সম্পন্ন করা হয়। এ সময় টেস্ট করাতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

থাইরয়েড টেস্ট করাতে আসা আইন বিভাগের শিক্ষার্থী সাদিয়া নুসরাত স্নিগ্ধা বলেন, “বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে এমন সুযোগ-সুবিধা না থাকায় ইউরিচের এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। মাত্র ৫০ টাকায় থাইরয়েড টেস্ট করাতে পারছি—এটি খুবই ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেলেও এমন ব্যবস্থা থাকা উচিত।”

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন বলেন, “ইউরিচের থাইরয়েড টেস্টের ব্যানারে উপসর্গগুলো দেখে মনে হয়েছে আমারও থাইরয়েডজনিত সমস্যা থাকতে পারে। তাই এত কম খরচে টেস্ট করিয়ে রাখলাম।”

ইউরিচের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান হৃদয় বলেন, “ইউরিচ পাবলিক হেলথসহ বিভিন্ন সামাজিক বিষয়ে কাজ করে। অনেক শিক্ষার্থীই জানেন না যে তাদের থাইরয়েডে সমস্যা রয়েছে। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের থাইরয়েড টেস্ট ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে।”

বায়োটেডের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সওগাতুল ইসলাম বলেন, “তরুণ শিক্ষার্থীদের মধ্যে থাইরয়েড স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি করাই আমাদের এই কার্যক্রমের মূল লক্ষ্য। থাইরয়েড হরমোনজনিত সমস্যার কারণে তরুণ প্রজন্ম নানাবিধ জটিলতায় ভুগে থাকে। কিন্তু প্রাথমিক পর্যায়ে এসব সমস্যা উপেক্ষা করার ফলে দীর্ঘমেয়াদে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ছাত্র অবস্থায় অন্তত একবার হলেও সবার থাইরয়েড হরমোন টেস্ট করা উচিত।”

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের সংগঠন ইউরিচ (ইয়ুথ ইন রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ) শিক্ষার্থীদের গবেষণায় দক্ষ করে তোলা এবং গবেষণালব্ধ সামাজিক সমস্যা-ভিত্তিক প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram