

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর আয়োজনে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম, প্রো-ভিসি ডক্টর রেজওয়ানুল হক, ট্রেজারার ডক্টর হানিফ মুরাদ, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল কাইয়ুম মাসুদসহ আরো অনেকে।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক ও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন সাহসী নেতৃত্ব। দেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
সব শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। আলোচনা সভায় জাতীয়তাবাদী ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

