ঢাকা
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫৫
logo
প্রকাশিত : জানুয়ারি ১, ২০২৬

রাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি মেহেদী

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখার ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মুজাহিদ ফয়সাল ও সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আরবি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অফিশিয়াল ফেসবুক পেইজের এক পোস্টে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। এতে বলা হয়, ২০২৬ সেশনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেটআপ সম্পন্ন। এ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুজাহিদ ফয়সাল ও সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাফেজ মেহেদী হাসান।

নির্বাচনী প্রক্রিয়ার ব্যাপারে জানিয়ে বলা হয়, ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সর্বাধিক ভোটপ্রাপ্ত মুজাহিদ ফয়সালকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। পরিশেষে, দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram