ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:০৮
logo
প্রকাশিত : ডিসেম্বর ৩১, ২০২৫

রাবিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) জোহর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে এ নামাজ অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা সাহাজুল ইসলাম জানাজা নামাজ পড়ান।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দীনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেতা। তার মৃত্যুতে দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হলো। তিনি যে রাজনৈতিক শিষ্টতা দেখিয়ে গেছেন তা সবার জন্য অনুকরণীয়।’

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬ টায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন।আজ জাতীয় সংসদ ভবন এলাকায় জানাজা শেষে শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাকেও শায়িত করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram