ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৪
logo
প্রকাশিত : আগস্ট ২৭, ২০২৫

রুমমেটকে ছুরিকাঘাত: ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহসীন হলে রুমমেটকে ছুরিকাঘাতের পর ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দিখেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার পর গতরাতে তাকে পুলিশের কাছে সোপর্দ করার পর তার বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই মামলায় সকালে তাকে আদালতে হাজিরের জন্য পাঠানো হয়েছে।

শাহবাগ থানার ওসি মনসুর খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন মারামারি ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেছে। এরই মধ্যে তাকে হাজিরার জন্য আদালতে পাঠানো হয়েছে। সেখানে তার রিমান্ড চাওয়া হবে।”

গতকাল মঙ্গলবার রাত পৌনে একটার দিকে মুহসীন হলের ৪৬২ নাম্বার রুমে জালাল আহমদ তার রুমমেট মো. রবিউল হককে ছুরিকাঘাত করেন। এরপর নিজেকে রুমে আবদ্ধ করে রাখেন তিনি। পরে হলের অন্যান্য শিক্ষার্থীরা তার রুমের সামনে এসে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে।

এরপর দীর্ঘ সময় চেষ্টার পর রাত আড়াইটার দিকে তাকে রুম থেকে বের করে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে চলমান বাকবিতণ্ডার জেরে রবিউলের রুমমেট জালাল আহমেদ তাকে ছুড়ি দিয়ে আঘাত করেন। আহত রবিউল এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তিনি ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

হাসপাতালে চিকিৎসাধীন রবিউল হক বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট অন করে এবং শব্দ করতে থাকে। ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি বলি, সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে অযথা শব্দে ঘুমে সমস্যা হচ্ছে। এতে সে রেগে গিয়ে আমাকে অবৈধ, বহিরাগত বলে। আমি প্রতিবাদ করলে আমাকে আঘাত করে জখম। পরে কোনোক্রমে আমি নিজেকে আত্মরক্ষা করি।’

হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে (জালাল) হল থেকে বহিষ্কার করা হচ্ছে। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা করা হবে।

আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, জালাল আহমদের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল। আগের প্রশাসন তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে আজকের ঘটনার পর সবগুলো বিষয় খতিয়ে দেখা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram