ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৫৬
logo
প্রকাশিত : আগস্ট ১৮, ২০২৫

ইবিতে জুলাই অভ্যুত্থানবিরোধী ১৯ শিক্ষকসহ ৬১ জনকে শাস্তির সুপারিশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অভ্যুত্থানবিরোধী ভূমিকা চিহ্নিতকরণ কমিটির প্রতিবেদনে ১৯ জন শিক্ষকসহ ৬১ জনকে শাস্তির সুপারিশ করা হয়েছে। এতে ১৯ শিক্ষকসহ ১১ কর্মকর্তা-কর্মচারী এবং ৩১ শিক্ষার্থীর নাম উঠে এসেছে।

রোববার (১৭ আগস্ট) তালিকায় নাম আসা ১৯ জন শিক্ষকের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল ইসলাম কারণ দর্শানোর চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে যারা বিরোধী ভূমিকায় ছিলেন, তাদের চিহ্নিত করে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির প্রতিবেদনে ১৯ জন শিক্ষকের নাম উঠে আসে। রোববার সেই ১৯ জন শিক্ষকের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, এ ব্যাপারে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ভূমিকা নেওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে গত ১৬ ই মার্চ ৫ সদস্যের তদন্ত কমিটি করে প্রশাসন। কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে উপাচার্যের কাছে প্রতিবেদন দিতে বলা হলেও পরবর্তীতে সময় বৃদ্ধি করে গত ১৩ আগস্ট প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষক, ১১ জন কর্মকর্তা-কর্মচারী এবং ৩১ জন শিক্ষার্থীর নাম উল্লেখ রয়েছে বলে জানা যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram