ঢাকা
logo
প্রকাশিত : August 10, 2025

ঢাকা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল প্রায় ৩০০

এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফলে ঢাকা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী।

রোববার (১০ আগস্ট) সকাল ১০ টায় পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়।

ঢাকা বোর্ড জানিয়েছে, ৯২ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছিলেন। তাদের কেউ এক বিষয়ে, কেউ দুই বা ততধিক বিষয়ে আবেদন করেছে। মোট ২ লাখ ২২ হাজার ৫৩৩টি খাতা চ্যালেঞ্জ করেছে শিক্ষার্থীরা। আবেদনকৃতদের মধ্যে দুই হাজার ৯৩৫ জনের ফল পরিবর্তন হয়েছে। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ২৯৩ জন। ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন তিনজন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৮৬ জন।

ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, গত ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছিল। প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করে এবারে রেকর্ডসংখ্যক শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে।

ফল দেখবেন যেভাবে
মোবাইলে মেসেজে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে, স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে বার্তা। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেয়া হবে।

মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশের আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। প্রিরেজিস্ট্রেশনের পদ্ধতি হলো Dakhil<>Board Name [First 3 Latter]<>Roll<>Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য: Dakhil Mad 123456 2024 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গই প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।

কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে SSC Board name (first 3 Letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Tec 123456 2024 Send to 16222।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram