ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১০
logo
প্রকাশিত : আগস্ট ৯, ২০২৫

ঢাবি ছাত্রদলের হল কমিটিতে পদ পাওয়া ৬ জনকে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলভিত্তিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখা। ঘোষিত কমিটিতে পদ পাওয়া ৬ জনকে বহিষ্কার করেছে সংগঠনটি।

এর আগে শুক্রবার (৮ আগস্ট) ঘোষিত এই ৫৯৩ সদস্যের কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নাম অন্তর্ভুক্ত রয়েছে বলে অভিযোগ উঠে। কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়।

সমালোচনার মুখে বিষয়টি তদন্তে একটি কমিটিও গঠন করে ছাত্রদল।

এই ঘটনার জেরে ছাত্রদলে পদপ্রাপ্ত ৬ জনকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংগঠনটি। শুক্রবার রাতে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

ছাত্রদল জানিয়েছে, ঢাবি শাখায় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram