ঢাকা
logo
প্রকাশিত : August 6, 2025

সনদধারী অদক্ষ শিক্ষার্থী সমাজের বোঝা: বাউবি ভিসি

গাজীপুর প্রতিনিধি: “সনদধারী অদক্ষ শিক্ষার্থী কার্যত সমাজের বোঝা”—বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গাজীপুরে ইউনিসেফ-এর সঙ্গে যৌথ কৌশলগত সভায় এই মন্তব্য করেন।

বাউবি মূল ক্যাম্পাসের ভিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় “বাংলাদেশের অদক্ষ যুবসমাজকে দক্ষ নাগরিকে রূপান্তর” লক্ষ্য নিয়ে দুই প্রতিষ্ঠানের যৌথ প্রকল্প নিয়ে আলোচনা হয়। ভিসি বলেন, লাখ লাখ অনার্স-মাস্টার্স ডিগ্রিধারী থাকলেও সময়োপযোগী দক্ষ জনশক্তির ঘাটতি আছে। এ প্রেক্ষাপটে বাউবি ও ইউনিসেফ তরুণদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে নতুন কর্মসূচি শুরু করছে।

সভায় আরও বক্তব্য দেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, ইউনিসেফের এডুকেশন স্পেশালিস্ট এমএস শামিমা সিদ্দিকী, মোহাম্মদ রফিকুল ইসলাম সুজন, এমএস আফিয়া সুলতানা ও আল নূর।

সভাটি সঞ্চালনা করেন স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. মো. জহির রায়হান। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মো. শফিকুল আলম, স্কুল ডিন, পরিচালক ও ইউনিসেফের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উভয় পক্ষ দেশের যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram