ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৪১
logo
প্রকাশিত : জুলাই ২২, ২০২৫

উত্তরার বিমান দুর্ঘটনায় ঢাবি সাদা দলের শোকবার্তা

ঢাবি প্রতিনিধি: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অসংখ্য মৃত্যু ও আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।

সোমবার (২১ জুলাই) রাতে ঢাবি সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. মোর্শেদ হাসান খান ও যুগ্ম আহ্বায়কদ্বয় প্রফেসর ড. আব্দুস সালাম এবং প্রফেসর ড. আবুল কালাম সরকার এক যৌথ শোকবার্তায় বলেন, রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের অনেকেই নিহত এবং দেড় শতাধিক আহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও বেদনার্ত হয়েছি।

এতে আরও উলেখ করা হয়, উক্ত ঘটনায় সারা জাতি আজ শোকে মুহ্যমান। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন নিহতদেরকে শাহাদাতের মর্যাদা এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সেইসঙ্গে শোকার্ত পরিবারগুলোকে আল্লাহ ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

ঢাবি সাদা দলের নেতৃবৃন্দ বলেন, বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনাসহ গুরুতর দগ্ধ হয়ে যেসব শিক্ষার্থী হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তাদের আশু সুস্থতা কামনা করছি। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বস্তরের মানুষকে আহ্বান জানান তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram