ঢাকা
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫১
logo
প্রকাশিত : জুলাই ১১, ২০২৫

ঢাবিতে অনুমতি না দিয়ে বিবৃতিতে আওয়ামীপন্থী শিক্ষকদের নাম, ক্ষোভ প্রকাশ

ঢাবি প্রতিনিধি: দেশের নানা ঘটনাকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে এক বিবৃতি দিয়েছে আওয়ামীপন্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন নীল দলের একাংশ। এতে বিশ্ববিদ্যালয়ের ৭১ জন শিক্ষক স্বাক্ষর করেছেন বলে বিবৃতিতে জানানো হয়। তবে, অভিযোগে উঠেছে অনেক শিক্ষককে না জানিয়ে তাদের নাম বিবৃতিতে ব্যবহার করা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভুক্তভোগী শিক্ষকরা।

ভুক্তভোগী শিক্ষকদের দাবি, গত বুধবার বিকালে মব সন্ত্রাস নিরসন ও প্রতিরোধের দাবি জানিয়ে একটি বিবৃতি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের একাংশ। ওই বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের ৭১ জন শিক্ষক সই করেছেন বলে দাবি করা করা হয়। তবে, বিবৃতি প্রকাশের পর বিবৃতিতে নাম থাকা নিয়ে প্রশ্ন তোলেন অনেক শিক্ষক। তাদের না জানিয়ে তাদের নাম বিবৃতিতে ব্যবহার করা হয়েছে বলে দাবি তাদের। এ নিয়ে লিখিত প্রতিবাদও জানিয়েছেন অনেক শিক্ষক।

আজ শুক্রবার দুপুরে প্রকাশিত এ সংবাদ নিয়ে লিখিত বক্তব্য দিয়েছে বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের কয়েজন শিক্ষক। তারা হলেন- সহযোগী অধ্যাপক ড. মুহাম্মাদ আরশাদুল হাসান, ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, আহমদ হাসান চৌধুরী, প্রভাষক ইমরান হোসাইন ও নাঈমুল ইসলাম। লিখিত বক্তব্যে তারা জানান, বুধবার “মব ও মানবাধিকার ইস্যুতে উদ্বেগ জানিয়ে ঢাবির ‘আওয়ামীপন্থী’ ৭১ শিক্ষকের বিবৃতি” শিরোনামে কিছু নিউজ পোর্টালে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের ৭১ জন শিক্ষক এতে স্বাক্ষর করেছেন। এতে আমাদের নামও উল্লেখ করা হয়েছে (যদিও উল্লিখিত নামসমূহে যথেষ্ট অসঙ্গতি রয়েছে)। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে, এ বিষয়ে কেউ আমাদের সম্মতি নেয়নি, আমরা কোনরূপ স্বাক্ষরও করিনি। উক্ত বিবৃতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা মনে করি, পূর্ব সম্মতি না নিয়ে কারো নাম বা স্বাক্ষর ব্যবহার করা সম্পূর্ণ অনৈতিক। অতএব, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এরকম কাজের ক্ষেত্রে সকল পক্ষের সচেতনতা কামনা করছি।

শুধু আরবী বিভাগ নয় এ বিবৃতির নাম নিয়ে প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিমসহ আরো অনেকে। এ বিষয়ে উর্দু বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম বলেন, কে বা কারা এ বিবৃতি দিয়েছে সে সম্পর্কে আমি জানি না। আমি এসব রাজনীতির মধ্যে নাই। আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই। আমি জানার পর আমার খারাপ লাগছে। এসব কাজ কখনই উচিত নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্ত্রী শিক্ষকদের সংগঠন নীল দলের আহবায়ক অধ্যাপক ড. মো. আমজাদ আলী বলেন, এ বিবৃতি সম্পর্কে আমি কিছুই জানি না। নীল দল এ সম্পর্কে জানে না। যারা এ বিবৃতি দিয়েছে এটা তাদের নিজস্ব মতামত। নীল দলের সাথে এ বিবৃতির কোন সংশ্লিষ্টতা নাই।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram